1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন সাংসদ দিদারুল আলম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন সাংসদ দিদারুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৯৮ বার

অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপির পক্ষ থেকে জেলার বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতি (রেজি নং২৪৬৪) আওতাধীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের অলংকার আলিফ গলিতে সংগঠনের কার্যালয়ের সামনে দিদারুল আলম এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,শ্রমিক নেতা জুয়েল, স্বপন, বাবর মানিক, নাছিরসহ প্রমূখ।
সাংসদ দিদারুল আলম জানান, করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে দেশে ও আমার নির্বাচনী এলাকায় সীতাকুণ্ডে লকডাউন ঘোষণার পর থেকে আমি ও আমার পারিবারিক সেবামূলক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে হাজার হাজার কর্মহীন অসহায় মানুষদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি৷ যেটা এখনো অব্যাহত আছে। তিনি আরো বলেন,মধ্যবিত্ত পরিবারের কেউ যদি লোক লজ্জার ভয়ে সরকারি ত্রান নিতে অপরাগতা প্রকাশ করে ফেসবুকে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। আমাকে যারা ফোন বা এসএমএস করেন তাদেরকে আমি গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি এবং তা এখনো অব্যাহত রয়েছে। এছাড়া চট্টগ্রাম ৪ আসনের জনগন কোন সমস্যায় থাকলে আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমি সবসময় আপনাদের পাশে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net