1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ২শতাধিক অসহায পরিবারের ঈদ উপহার দিলেন হিউম্যান রাইটস অর্গাইনেজেশন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

মাগুরার শ্রীপুরে ২শতাধিক অসহায পরিবারের ঈদ উপহার দিলেন হিউম্যান রাইটস অর্গাইনেজেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৯৯ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরা শ্রীপুরের তারাউজিয়াল মুন্সিপাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে ১৯ মে ২০২০ মঙ্গলবার শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস অর্গাইনেজশনের উদ্যোগে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস অর্গানাইজেশন শ্রীপুর উপজেলা সভাপতি মিজানুর রহমান নওরোজের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সিরাজুল ইসলাম টোকন , বিশিষ্ট সমাজ সেবক শাহনেওয়াজ, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, মাগুরা জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক সৈয়দ তাছিন জামান সহ মানবাধিকারের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানের সভাপতি মিজানুর রহমান নওরোজ বলেন, দেশের এই ক্রান্তিকালে সংগঠনের পক্ষ থেকে ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি – আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির বলেন- দেশের এই ক্রান্তি লগ্নে সরকারের পাশাপাশি যে সব স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় দরিদ্রদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজ হিউম্যান রাইটসের উদ্যোগে যে ২ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হলো তা সত্যি প্রসংশনীয় উদ্যোগ। অন্যরাও এভাবে মানবতার সেবাই এগিয়ে আসবেন বলে আমি আশাবাদি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net