1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ ঘোষনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

লাকসামে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ ঘোষনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৩০ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
আগামী ২১মে বৃহস্পতিবার থেকে লাকসাম উপজেলার আওতাধীন সকল হাট বাজারে অবস্থিত নিত্যপ্রয়োজনীয় দোকান যেমন- কাঁচাবাজার, মুদি মালের দোকান, ফার্মেসী এবং কৃষিপণ্যের দোকান ছাড়া সকল দোকান পাট ও শপিংমল বন্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। এছাড়াও ঈদুল ফিতরের জামায়াত সম্পর্কে তিনি অপর একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে বলা হয়েছে-
১. ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামায়াত মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত হতে পারে।
২. মসজিদে কার্পেট বিছানো যাবে না। জীবানুনাশক দিয়ে পরিস্কার করতে হবে। প্রত্যেক মুসল্লী জায়নামাজ নিয়ে যাবে।
৩. মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৪. মুসল্লীগণ বাসা থেকে ওযু করে আসবেন।
৫. প্রত্যেক মুসল্লী মাস্ক পরে মসজিদে যাবেন। মসজিদের জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
৬. সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।
এ সকল বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করে জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net