1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় চাঁদরাতে দুই দোকান ও দুই বসতবাড়িতে চুরি, চার লাখ টাকার মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

শরণখোলায় চাঁদরাতে দুই দোকান ও দুই বসতবাড়িতে চুরি, চার লাখ টাকার মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৫১ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসতবাড়িতে চুরি হয়েছে। ঈদের আগেরদিন রবিবার রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে সালাম সরদারের কাপড়ের দোকান ও রেজাউলের ভ্যারাইট স্টোর থেকে চোরেরা প্রায় তিন লাখ টাকা মালামাল নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সরদার বস্ত্রালয়ের মালিক আ. সালাম সরদার জানান, তার দোকানের কলাপসিবল গেট এবং শার্টারে তালা ভেঙে চোরেরা ঈদের চঁান রাতে বিক্রির দুই লাখ টাকা এবং শাড়ী, থ্রি-পিচসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। রেজাউলের দোকার থেকেও প্রায় ৫০হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।
অপরদিকে, একই রাতে রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রামের নূরুল ইসলাম হাওলাদার ও মাসুম হাওলাদারের দুটি বাড়িতে সিঁধ কেটে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা মালামাল নিয়ে যায় চোরেরা।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, রাজাপুর বাজারের দোকান চুরির বিষয়টি জানার পর সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু বাড়ি চুরির বিষয়টি কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net