1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় অবৈধ ভাবে নদী পারাপারে ৮ যাত্রী আটক, ট্রলার মালিককে ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

হাতিয়ায় অবৈধ ভাবে নদী পারাপারে ৮ যাত্রী আটক, ট্রলার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩১৩ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে গভীর রাতে যাত্রী পার করার সময় ৮জন যাত্রীসহ একটি ট্রলার আটক করেছে নৌ পুলিশ।সোমবার গভীর রাতে নলচিরা ঘাট থেকে তাদেরকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়রেন্টিনে রাখা হয়েছে।

হাতিয়া নৌ পুলিশ এস আই মো: আব্দর রহমান ডালি বলেন , আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটি ট্রলার বেশী টাকার বিনিময়ে কয়েকজন যাত্রী হাতিয়া আসছে। এ খবর পেয়ে আমরা রাতেই নদীতে অভিযান দিয়ে চরঈশ্বর বাংলাবাজারের কাছাকাছি মেঘনা নদীতে ৮জন যাত্রীসহ উক্ত ট্রলারটি আটক করি। এদের মধ্যে নলচিরা ইউনিয়নের ৩জন বুড়িরচর ৩ ও নিঝুমদ্বীপরে ২জন রয়েছে। এরা নোয়াখালী ও চট্রগ্রাম থেকে এসেছে বলে জানায়।

এদিকে মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রলার মালিককে সরকারী নির্দেশনা অমান্য করায় ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আটককৃত ৮ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছেন। প্রথমে তাদেরকে আফাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে তাদের নিরাপত্তা ও থাকা খাওয়ার সুবিধার্থে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, আটক সকল যাত্রীকে ১৪দিনের জন্যপ্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের থাকা-খাওয়ার সকল ব্যবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। এবং ট্রলার মালিককে সরকারী আদেশ অমান্য করায় ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net