1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে করোনায় সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ১১জন কারাবন্দি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

লালমনিরহাটে করোনায় সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ১১জন কারাবন্দি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৪২ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলা কারাগার হতে আজ শনিবার বিকাল ৫টায় করোনা ভাইরাসের কারনে সাধারণ ক্ষমায় বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ১১জন কারাবন্দি মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত আসামীরা হলেনন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আবু রাশেদ রিমোন (৩০), নুর আমিন ইসলাম (২৯), আব্দুর রহিম (৩২), সহিদুল ইসলাম (৩৩), রাজিউল হাসান রায়হান (২৮), লাবলু রহমান (৩০), হজরত আলী (৩৪), সহিদুল ইসলাম (২৯), রাহেদ আলী (২৯)। লালমনিরহাট সদর উপজেলার মন্তাজ আলী (৩৪) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার মুমিনুল ইসলাম (২৩)।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে জেলাখানায় বন্দি কমাতে এই সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর। সরকারের নেয়া সর্বোচ্চ ১বছরের হাজতি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে লালমনিরহাট জেলখানার ২০জন বন্দির নাম সুপারিশে করা হয়েছিল। তার মধ্যে পাটগ্রাম উপজেলার ৯জন, লালমনিরহাট সদর উপজেলার ১জন ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ১জনকে সাধারণ ক্ষমা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে জেলা কারাগারে ধারন ক্ষমতা ২শতজনের। কিন্তু সেখানে ৫শত ২২জন কারাবন্দি রয়েছে।
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বিষয়টি নিশ্চিত করেছে। ৩য় ধাপে এই কারাবন্দিরা মুক্তি পেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net