ঢাকা   ০৬:৪৩:৫৭ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আজ কতদিন হয়ে গেল হোস্টেলের ছাদে গিটার নিয়ে সাজিদের সাথে গাওয়া হয়ে উঠে না। হয় না কাশেফের ডাকে ঘুম ভেঙে সকাল সাতটার ক্লাসে যাওয়া। সজীব অনেক দিন আমাদের তার বাড়িতে নিয়ে যায় না। তারেক অনেক দিন ফুচকা খেতে ডাকে না। শিমুল অনেক দিন ক্রিকেট মাঠে ছক্কা মারে না। তানভির আজ তার টিউশনির ব্যস্ততা বেশি মিস করে না। মিশকাত আজ অনেক দিন আমাকে বকা দেয় না। দেবুর আজ অনেক দিন লাইব্রেরিতে পড়া হয়ে উঠ না। প্রতিমের আজ ল্যাপটপে বন্ধুদের সাথে মুভি দেখা হয়ে উঠে না অনেক দিন। বিদ্যুত আজ তার পড়ার টেবিলটাকে বড্ড মিস করে।

সৌমিক সাহা ক্যাফে মেরিনকে আজ অনেক মিস করে। নিরবের টেবিলল্যাম্প টা আজ যেন বড্ডই নিষ্প্রভ। নাজমুল, মিলন আর বায়জিদ তাদের তাস খেলাটাকে আজ যেন খুজে ফিরে বারে বারে।নাদিম আর সগিরের একসাথে বিকেলে চা খাওয়া হয়ে উঠা না। তায়েম মিয়া আজ বই খাতা থেকে অনেক দূরে।সাগর আর আমার যুক্তি তর্ক নিয়ে মেতে উঠা হয় না আজ প্রায় দেড় মাস। অংকন আর গালিবের একসাথে কবিতা আবৃতি করা হয় না অনেক দিন।ফারহান আর অন্ত অনেক দিন কোথাও বের হয় না সন্ধ্যার পর। পারভেজ আজ অপলক দৃষ্টিতে আকাশের তারা গোনে।সোহান আজ অনেক দিন ক্রিকেট বিশ্লেষণ করে না। রাসেলের বিস্কুটের কৌটাটি আজ খালি পড়ে আছে। জানি না রে কবে হবে সবার সাথে সবার দেখা??

লেখক: শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি