1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, মোটর সাইকেল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

ঈদগাঁহতে ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, মোটর সাইকেল জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩২৩ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারে এক ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ছিনতাইকারী চক্রের ব্যবহৃত একটি মোটর বাইক জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে বাজারের দক্ষিণ পাশে ফরাজী পাড়া রোডের সিএনজি স্টেশনে।

আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ঈদগাঁহ মধ্যম মাইজ পাড়া এলাকার জাবের সওদাগরের ছেলে ছলিম।

প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের সাথে কথা বলে জানা যায়, তিনি পেশায় একজন গরু এবং মাংস ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় বাজার এবং সওদাগর পাড়া এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে আমদানি উত্তোলন করে মোটর বাইক যোগে বাড়ী ফেরার পথে বর্ণিত স্থানে পৌঁছলে আগে থেকেই উৎপেতে থাকা তিনজনের একটি ছিনতাইকারী চক্র তাকেসহ বাইকের পিছনে থাকা আরো দুই আত্মীয়কে গাড়ী থামানোর সংকেত দেয়।
গাড়ী থামাতে না থামাতেই উপর্যপুরী মারধর করে ছলিমের পকেট এবং লুঙ্গির খোঁচায় রাখা ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন ।

তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে সওদাগর পাড়া আড্ডাবাড়ী সড়কে দিয়ে পালিয়ে যায়।

ভিকটিম ছলিম জানান, জালালাবাদ ইউনিয়নের খাদেমর চর এলাকার রাশেল প্রকাশ বাইগ্যার নেতৃত্বে বাজার এলাকার রুহুল আমিন ও ইউছুপের খীল এলাকার সোহেল নামের তিন জন ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে।
তাৎক্ষণিক খবর পেয়ে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এএসআই নিজাম উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের কাছ থেকে মোটরসাইকেলটি বুঝিয়ে নেন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net