1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদের আনন্দে ঘরে ফেরা নয়, বললেন-লতিফ মন্ডল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

ঈদের আনন্দে ঘরে ফেরা নয়, বললেন-লতিফ মন্ডল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৫৯ বার

নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টার ঃ ঢাকা জেলার আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি জনাব মোহাম্মদ আবদুল লতিফ মণ্ডল ১৮মে সমবার দেশের সকল কর্মজীবী মানুষের উদ্দেশ্যে বলেন,
করোনার আক্রমণে সারাবিশ্বের মানুষ যখন অসহায় একদিকে আতংকিত অবস্থায় জীবন যাপন করছে, অন্যদিকে ছুটির মেয়াদও পার হয়েছে ঈদের পরবর্তী সময় পর্যন্ত।
করোনায় আক্রমণের শিকার হচ্ছে সারাবিশ্বসহ এদেশের কর্মজীবী মানুষ, কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি শ্রমিক।

খাবার আর চিকিৎসার জন্য হাহাকারে কাঁদছে মধ্যবিত্তরাও। ঠিক তখনি এলো ঈদুল ফিতর। আর
আগত পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাতকে সামনে রেখে আমি সকল শ্রেণী-পেশার মানুষদেরকে বলবো আপনারা নতুন পোশাকের জন্য দৌড়ঝাঁপ না করে একজন মানুষের জীবন বাঁচাতে,সরকারের নির্দেশনা মেনে চলুন।

ঘরে থাকুন, নিজে সতর্কতা অবলম্বন করুন অভাব গ্রস্তদের সহযোগিতা করুন।
পোশাক কিনে দেখাবেন কাকে?
কার সাথে কোলাকুলি করবেন?
ঈদের দিনে কাকে নিয়ে বাসায় তুলবেন?
আমি আপনাদের ভাই আপনাদেরই লতিফ মন্ডল আপনাদের আস্থা-বিশ্বাস ভালোবাসায় হয়েছি এই জনপদের আওয়ামী লীগের একজন নেতা।
জানিনা আপনাদের জন্য কতটুকু সেবা করতে পেরেছি বা পারব।
তবে মহামারী পরিস্থিতিতে আপনারা ঘরে থাকুন, অপরকে ঘরে থাকতে সহযোগিতা করুন। আপনাদের জন্য সর্বক্ষণ সহযোগিতায় আছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ।

আপনার ভুল চলাচলের কারণে মহামারী করোণায় নিজের লাশ নিয়ে বাড়ি ফিরবেন না।
আপনার সতর্কতাই বেছে যেতে পারে আপনার ও আপনার পরিবার সহ দেশের কর্মজীবী মানুষ।
করোনায় আক্রান্ত হতে রক্ষা পাবে, আপনার আমার দেশ ও জাতী ।

আমি আবারো বলবো আপনারা সর্তকতা অবলম্বন করুন।
ঈদের আনন্দে আনন্দিত হয়ে মাতামাতি করে বিভিন্ন শপিং করতে যেয়ে দেশ ও দেশের কর্মজীবী মানুষের জীবনকে লাশে পরিনত করবেন না।
আপনার ও আমার পরিবারের ক্ষতি করবেন না,আপনার নিজের ক্ষতি করবেন না।
সাবধানতা অবলম্বন করুন যতদিন পর্যন্ত মহামারী করোনা থাকবে ততদিন পর্যন্ত আমাদেরকে সচেতনতা অবলম্বন করে মোকাবেলা করতে হবে।

পরিশেষে সকলের প্রতি রইলো ঈদের আগাম শুভেচ্ছা, নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net