1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩১৯ বার

কক্সবাজার প্রতিনিধি :
করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে মোঃ শাহজাহান (৭০) নামে আরো এক ব্যক্তি মারা গেছেন।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তিনি কক্সবাজার শহরের ফায়ার সার্ভিস মসজিদ সংলগ্ন জামান ট্রেডার্সে চাকরি করতেন।
তার বাড়ি ফেনী জেলায়। তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে কক্সবাজার শহরে বাস করতেন।

মৃত মোঃ শাহজাহানের বেয়াই আইনজীবি মোহাম্মদ নেজামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ রমজান থেকে জ্বরে ভুগছিলেন মোঃ শাহজাহান।
এরমধ্যে চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করে বাসায় অবস্থান করেছিলেন। কিন্তু অসুস্থতা বেড়ে গেলে ২৭ মে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা সন্দেহ তাকে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরিবারের লোকজন জানিয়েছেন, মোঃ শাহজাহান ডায়বেটিসের রোগী ছিলেন।
তাই জ্বর হলে সন্দেহ হওয়ায় গত ২৫ মে করোনা পরীক্ষার জন্য মোঃ শাহজাহানের নমুনা দেয়া হয়।
কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। তার মরদেহ দাফনের জন্য ফেনীতে নিয়ে যাওয়া হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net