1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জকির গ্রুপের আরও এক ডাকাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

কক্সবাজারে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জকির গ্রুপের আরও এক ডাকাত নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৯২ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের খোন্দকার পাড়া এলাকায় র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আছারবনিয়া এলাকার আবদুল মতলবের ছেলে মো. ইসহাক (৩২) নিহত হয়েছে।

র‍্যাব দাবি করছে, নিহত ইসহাক একজন ডাকাত ও সে আলোচিত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করতেন।।

শুক্রবার (২৯ মে) মধ্যরাত আড়াইটার দিকে খোনকারপাড়া গ্রামের পশ্চিম পাশে খোনকারপাড়া গ্রাম উন্নয়ন সমিতির সাইনবোর্ড হতে পশ্চিমে নতুন মেরিনড্রাইভ সড়কের পশ্চিমে এই ঘটনা ঘটেছে।

এসময় দুইটি দেশীয় তৈরি অস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ৩ রাউন্ড কার্তূজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপনে অনুসন্ধানে জানা যায় ওই ডাকাত ইসহাক রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পাহাড়ের পাদদেশে বসবাসরত ডাকাত জকির গ্রুপের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে আসছিলেন।

এছাড়াও নিহত ইসহাক বিভিন্ন এলাকায় খুন, অপহরণ, ডাকাতি, অস্ত্র ও ইয়াবাসহ বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন।

তিনি জানান, ওই ঘটনায় র‍্যাবের তিন সদস্যও আহত হয়েছেন।

লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে টেকনাফ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net