ঢাকা   ০৮:১১:১৯ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

কক্সবাজারে র‍্যাবের হাতে অস্ত্র ব্যবসায়ী রোহিঙ্গা আটক, শুটারগান ও গুলি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৩৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র বিক্রিকালে হাতেনাতে শফি আলম (৩০) নামে এক রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজারস্থ র‍্যার-১৫ এর সদস্যরা।

শুক্রবার দিনগত রাত ১১টার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় আটক রোহিঙ্গার কাছ থেকে একটি দেশীয় শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি গুলি খোসা উদ্ধার করা হয়।

আটক রোহিঙ্গা হ্নীলা মোছনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২ এর মৃত জকির আহমদের পুত্র।

র্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য একটি দল হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থান করার খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে একজনকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।

তার শরীর তল্লাশী করে কোমরে গোজা অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি গুলি খোসা পাওয়া যায়। এ রোহিঙ্গা অস্ত্র বিক্রেতা। তবে অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

এই ঘটনায় আটক অস্ত্র ব্যসায়ী রোহিঙ্গাসহ জড়িতদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি