ঢাকা   ০৮:৩১:৪৪ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

কিশলয় স্কুলের এসএসসিতে অসাধারণ সাফল্য, সভাপতি জয়নাল আবেদীনের অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৮১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজার জেলার অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বরাবরের মতো এবারও অসাধারণ সাফল্য অর্জন করেছে।

ফলাফলের ক্ষেত্রে কক্সবাজার জেলার মধ্যে চকরিয়া উপজেলায় কিশলয় স্কুল শীর্ষ অবস্থানে রয়েছে।

২০২০ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে জেনারেল শাখায় মোট ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পাশ করেছে ১৮৬ জন। তন্মধ্যে ২২ জন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে।
পাশের হার ৯৭ দশমিক ৩৮।

৩১ মে রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফলের অনুলিপি বিদ্যালয়ের ওয়েব সাইটে পোষ্ট হওয়ার পরপর শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আনন্দের অন্যরকম উৎসব।

অসাধারণ সাফল্য অর্জনকারী স্কুলের শিক্ষার্থীদের তাৎক্ষনিক প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।

খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন প্রতিষ্ঠার পর থেকে বরাবরের মতো এবছরও সাফল্যে ধারা অব্যাহত থাকার পেছনে শিক্ষার্থীদের মনোযুগ সহকারে লেখাপড়া, শিক্ষক মন্ডলী ও সচেতন অভিভাবকদের আন্তরিক প্রচেষ্ঠায় চমৎকার ফলাফল করার গৌরব অর্জন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।

ফলাফলে অনুভুতি প্রকাশ করে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম বলেন, কিশলয় বৈশিষ্ঠ হচ্ছে শিক্ষার্থীদের মাঝে শতভাগ লেখাপড়া নিশ্চিত করা। আমাদের লক্ষ্য একজন শিক্ষার্থীকে লেখাপড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করা। সেইভাবে লেখাপড়ার মান্নোয়নে সম্মানিত শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে কাজ করেছে বলেই আজ আমাদের সাফল্য অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সকল শিক্ষক, অভিভাবকমন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের শতভাগ প্রচেষ্ঠার কারনে এসএসসিতে কিশলয় চকরিয়া উপজেলায় শীর্ষ স্থান দখল করেছে।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও আমরা ভাল করেছি। ফলাফলের এ সাফল্যে আমরা আল্লাহ পাকের দরবারে শোকরিয়া প্রকাশ করছি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, কিশলয় স্কুল শিক্ষার্থীদের মাঝে মেধানির্ভর লেখাপড়া নিশ্চিতের ক্ষেত্রে কোন ধরণের কম্প্রমাইজ করেনা। এটি হচ্ছে একটি সফল শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট।
এসএসসিতে অসাধারণ ফলাফলের এই অর্জন সম্মানিত শিক্ষকমন্ডলীদের সুচারু এবং দক্ষতাসম্পন্ন কর্মকান্ডের ফসল বলে আমি মনে করি। আগামীতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি