1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে ইউএনও, ওসির উপস্থিতিতে সামাজিক দূরত্ব ভঙ্গ করে ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কোম্পানীগঞ্জে ইউএনও, ওসির উপস্থিতিতে সামাজিক দূরত্ব ভঙ্গ করে ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৭০ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী মো.ফয়সল আহমেদ ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান’র উপস্থিতিতে চলমান করোনা সংকটে শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মানুষের জনসমাগম করে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

অপরদিকে, উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সামাজিক দূরত্ব ভঙ্গ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

রোববার (৩ মে) সন্ধ্যার দিকে বসুরহাট পৌরসভার উদ্যোগে পৌরসভার হলরুমে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে সামাজিক দূরত্ব ভঙ্গ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মুসল্লিদের দুই হাজার টাকা অর্থদন্ড করা হয়। কিন্তু ওই ঘটনার দুই দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক দূরত্ব না মেনে ইফতার মাহফিলে শতাধিক মানুষের সাথে অংশ গ্রহণ করায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইফতার মাহফিলে উপস্থিত একাধিক স্থানীয় সাংবাদিক জানান, ইফতার মাহফিলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ছবি তোলার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফয়সাল আহমেদ’র ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ইফতার মাহফিলে আমি অতিথি ছিলাম । আয়োজক ছিল বসুরহাট পৌরসভার মেয়ার আবদুল কাদের মির্জা। আপনারা তার সাথে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net