1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে এক শিক্ষক বেতনের টাকা অসহায়দের উপহার দিলেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

গোপালগঞ্জে এক শিক্ষক বেতনের টাকা অসহায়দের উপহার দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৫৫ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বিশ্বব্যাপী যখন করোনা মহামারীতে আক্রান্ত ঠিক সেই সময়ে নিজের বেতনের একমাসের সম্পূর্ণ টাকা দান করে দিলেন অসহায় দু:স্থদের মাঝে। তিনি ৩১নং পশ্চিম মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাকিবুর রহমান রানা। মঙ্গলবার সকালে তার নিজ গ্রাম পুখরিয়া এলাকায় প্রায় ৮০টি অসচ্ছল পরিবারের মাঝে এই খাবার উপকরণ বিতরণ করেন। উপকরণগুলোর মধ্যে রয়েছে ১কেজি আটা, ১ কেজি চিনি, ১কেজি সয়াবিন তেল, আধাকেজি সেমাই ও নগদ ১শ টাকা। এছাড়াও স¦াভাবিক সময়ে গরিব অসহায় ছাত্রছাত্রীদের কলম, খাতা কিনতে সহযোগিতা করেন এই শিক্ষক। জানাযায় নিজের সন্তানের মতো অনেককেই পকেটের টাকা দিয়ে টিফিন করান।
এ বিষয়ে রাকিবুর রহমান রানা বলেন, এই মহামারী দুর্যোগে আমরা যারা চাকুরি করি তারাতো ঘরে বসেই বেতন পাচ্ছি। যারা দিনমজুর তারা তো বাইরে বের হতে পারছেন না কাজ করতে পারছেন না। তাই করোনাকালে নিজের এই ক্ষুদ্র প্রয়াস। সাধছিল অনেক কিছু করার কিন্তু সাধ্য নেই। তাই এই সামান্য কিছু ঈদ উপহার হিসেবে মানুষকে দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net