1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চান্দিনায় পিহরে মানবতার বাজার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

চান্দিনায় পিহরে মানবতার বাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪৩ বার

সংবাদ বিজ্ঞপ্তি :
করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে কুমিল্লার চান্দিনা পিহরের প্রবাসী ও সমাজকর্মীরা। গ্রামবাসীর জন্য নিজ এলাকায় মানবতার বাজার নামে একটি অস্থায়ী বাজার চালু করেন তারা। যেখানে চাল, ডাল, তেল, লবণ, মাছ, শাক–সবজি ও ঈদ সামগ্রীসহ নিত্যপণ্য বাজার মূল্যের অর্ধেক দামে বিক্রি হচ্ছে। তবে প্রয়োজনের অতিরিক্ত কিনতে পারবে না। শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণেই ক্রয় করা যাবে। আর যাদের সামর্থ্য নেই তাদের বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে । এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে মেডিকেল পড়ুয়া ছয় জন ছাত্র ও তিন জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে করা হয়েছে বিশেষ টিম। তাদের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য পাওয়ায় দূরে যাচ্ছে না কেউ। উদ্যোক্তারা জানান, কোনো আত্মপ্রচার বা আর্থিক কোনো আয়ের চিন্তা থেকে নয়, সম্পূর্ণ মানবিক কারণেই আমরা এ কাজ করছি। ভবিষ্যতে সামর্থ থাকলে আরও অনেক ইতিবাচক কর্মসূচি নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net