1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় দোকানে হামলা-ভাংচুর, আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় দোকানে হামলা-ভাংচুর, আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩১৬ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা দোকানে একটি হামলা চালিয়ে ভাংচুর করেছে। হামলায় ঘটনায় ব্যবসায়ী আবদুল বারেক, তাঁর ছেলে ইসমাইল হোসেন রাব্বি ও ইউসুফ হোসেন রকিসহ চারজন গুরুতর আহত হয়েছে। উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আবদুল বারেক বাদি হয়ে হামলাকারী একই গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুল হামিদ লিমন, আবদুল হালিম ঝুমন ও আবদুল হাইয়ের ছেলে জাবেদ হোসেন ফয়সালের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন পরিদর্শন ও অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আবদুল বারেকের ছেলে ইসমাইল হোসেন রাব্বি তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি কিছুদিন আগে বিক্রির জন্য ক্রেতা খুঁজছিল। আবদুল হামিদ লিমন মোটর সাইকেলটি তাঁর বন্ধু হাছানের কাছে বিক্রি করতে বলে। এক পর্যায়ে হাছানের কাছে মোটর সাইকেলটি বিক্রি করা হয়। লিমন মোটর সাইকেল বিক্রি করে দেয়ায় চাঁদা বাবদ ১৫ হাজার টাকা দাবি করে। রাব্বি সেই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষীপ্ত হয়ে লিমন মোটর সাইকেলের মালিক রাব্বি ও তার পরিবারের লোকজনকে দেখে নেবে বলে হুমকি দেয়। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় লিমন, ঝুমন ও ফয়সালসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন লাঠিসোঠা ও লোহার রড নিয়ে ব্যবসায়ী আবদুল বারেকের মুদি দোকানে প্রবেশ করে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে বাধা দেয়ায় সন্ত্রাসীরা ব্যবসায়ী আবদুল বারেককে পিটিয়ে জখম ও প্রাণে হত্যার চেষ্টা চালায়। এসময় চিৎকার শুনে বারেকের ছেলে রাব্বি, রকি ও ভাই আবুল কালাম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে ৯৯৯-এ ফোন করার চেষ্টা করলে সন্ত্রাসীরা মোবাইল ফোনটি, দোকানের ক্যাশ থেকে নগদ ৩০ হাজার টাকা লুটে নেয় এবং ভাংচুর চালিয়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। হামলার খবর শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা এ ঘটনায় বাড়াবাড়ি করলে রাতের অন্ধকারে বসতঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। নাম প্রকাশ না শর্তে অনেকে অভিযোগ করেন, আসামীরা এলাকায় চুরি-ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কাইসার হামিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত চলছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net