https://www.dailyshamolbangla.com/
লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে:
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মুজাহিদুল ইসলাম কর্তৃক অাজ ৩১ মে সকাল সাড়ে ৯টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২শতটি সীমান্তবর্তী অসহায়, দুঃস্থ্য এবং হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৪কেজি চাল, ২কেজি ডাল, ৪কেজি আটা, লবন ৫০০ গ্রাম এবং মাস্ক ১টি প্রদান করা হয়। এ ছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বার, বুড়িমারী কোম্পানী কমান্ডার, স্কুল শিক্ষক এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।