1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ৩৮ জন পুলিশ সদস্যসহ নতুন শনাক্ত ৯০, জেলায় মোট ৬৬৫ জন শনাক্ত, দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

নোয়াখালীতে ৩৮ জন পুলিশ সদস্যসহ নতুন শনাক্ত ৯০, জেলায় মোট ৬৬৫ জন শনাক্ত, দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩১১ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীতে ৩৮ জন পুলিশ সদসসহ ১ দিনে ৯০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৬৫ জন ও মোট মৃত্যু হয়েছে ১২ জনের।রবিবার (৩১ মে) দুপুরের দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।তিনি বলেন, গত ২৮,২৯ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে (৩০ মে) রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে ২৮ জন পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৫৬৫ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। ৪১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । ১২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন
তিনি আরও বলেন,শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান , জেলার ৩৮ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বেগমগঞ্জের চৌমুহনী ফাঁড়ি ও সদরের সোনাপুর পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রশাসন জেলার বানিজ্য কেন্দ্র চৌমুহনী বাজার আজ থেকে ৩য় দফায় লকডাউন করেছে আগামী ৭ই জুন পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net