ঢাকা   ০৪:০৯:২৪ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

নোয়াখালী পৌরসভার উদ্যেগে দুস্থ অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহমুদ বিশেষ প্রতিনিধিঃ শনিবার সকালে নোয়খালী জেলা মুক্তিযোদ্ধা ভবনে পৌর মেয়র সহিদ উল্যা খান সোহেল ২শতাধিক অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাম্মেল হক মিলন,সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল সহ মুক্তিযোদ্ধা কমার্ন্ড কাউন্সেলের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।এ সময় পৌর মেয়র বলেন,মহামারী করোনা ভাইরাস সংক্রমনের কারণে দেশে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে,কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশনায় আমি পৌর এলাকার এই কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী দিয়ে আসছি,যাতে করে কোন মানুষ অনাহারে থাকতে না হয়।

এই জন্য হট লাইন ও চালু করেছি,যারা আমার সাথে হট লাইনে যোগাযোগ করেছেন আমি তাদের পরিচয় গোপন রেখে আমার লোক দিয়ে খাদ্য সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় দেশের শ্রেষ্ঠ সন্তান অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি