1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে নারী-শিশুসহ ২৯ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নোয়াখালীতে নারী-শিশুসহ ২৯ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৪৬৩ বার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৯ জন সদস্য রয়েছে।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ওই রোহিঙ্গার দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। তার আগে কক্সবাজারের বঙ্গোপসাগরে একটি ছোট বোটে ভাসমান অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এর মধ্যদিয়ে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
নোয়াখালীর জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের ২৯ সদস্যের একটি দলকে আনা হয়েছে। সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে নৌবাহিনীর উদ্ধার করে। এরপর তাঁদের শনিবার দিবাগত রাতে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তাঁরা সেখানে থাকবেন। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা দলটিতে পাঁচজন শিশু, ১৯ জন নারী ও পাচঁজন পুরুষ রয়েছেন।

এদিকে ভাসানচরে দায়িত্বপালনকারী একজন নৌ বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বরুন মুঠোফোনে জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে রোহিঙ্গাদের ওই দলটিকে ভাসানচরে নিয়ে আসে। দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net