1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় বৌদ্ধ ভিক্ষুরা ২৪০ মুসলিম পরিবারকে খাদ্য সহায়তা দিলেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

পটিয়ায় বৌদ্ধ ভিক্ষুরা ২৪০ মুসলিম পরিবারকে খাদ্য সহায়তা দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৩৬ বার

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় করোনার দু:সময়ে কর্মহীন ২৪০টি মুসলিম পরিবারের কাছে খাদ্য সহায়তা দিলেন কলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক বৌদ্ধ ভিক্ষু ড. বোধিপাল।

শুক্রবার সকালে পটিয়ায় খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে ড. বোধিপালের পক্ষে এ খাদ্য সহায়তা তুলে দেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো।

পটিয়া উপজেলার ২৪০ পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, শরণসেন মহাথেরো, বুদ্ধসেবক ভিক্ষু, বিবেকানন্দ ভিক্ষু, অক্ষয়ানন্দ ভিক্ষু, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, রঞ্জন বড়ুয়া, দেবাশীষ চক্রবর্তী প্রমুখ।

এ প্রসঙ্গে অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু বলেন, সদ্য প্রয়াত সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতা বৌদ্ধ ধর্মাংকুর সভার সাধারণ সম্পাদক ড. বোধিপাল খাদ্য সহায়তার এ উদ্যোগ নিয়েছেন। এর মধ্য দিয়ে পটিয়ায় সম্প্রীতির নিদর্শন রাখলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net