1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূবাইলে মোবাইল ফোনে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক তিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

পূবাইলে মোবাইল ফোনে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক তিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩৩৬ বার

এফ এ নয়ন,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর পুবাইল তালটিয়া এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। থানাসুত্রে জানা যায় যে, গত ২৬/০৫/২০২০ইং তারিখে সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় ভিকটিমের পূর্ব পরিচিত মোঃ সানি মিয়া মোবাইলে ফোন দিয়ে কিশোরীকে নাগদা ব্রিজে দেখা করার জন্য আসতে বলে। পরবর্তীতে সানির বন্ধু শাওন ও ইমন বিয়ের ব্যাপারে আলাপ করবে বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেয়।কিশোরী প্রস্তাবে রাজী না হওয়ার সুবাদে কিশোরীকে বাড়ীতে পৌছে দেওয়ার কথা বলে শাওন ও হৃদয় তালটিয়া বাগান বাড়ীর পিছনে জঙ্গলের ভিতর জোড়পূর্বক নিয়ে যায়। পরে কিশোরীর ব্যবহৃত মোবাইল ফোনটি হৃদয় ছিনিয়ে নিয়ে যায় এবং মোবাইল ফোন ফেরত দিবে বলিয়া ১০,০০০/-(দশ হাজার) টাকা দাবি করে। পরবর্তীতে উক্ত স্থানে তন্ময় ও অপু মন্ডল উপস্থিত হয়। এক পর্যায়ে পাঁচ বন্ধু মিলে শারিরীক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়। বন্ধুদের সহযোগীতায় শাওন কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। উক্ত ঘটনাটি কাউকে বললে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করে। পূবাইল থানার এস.আই সাইফুল ইসলাম জানান, ভিকটিমের কান্নাকাটি শুনতে পেয়ে এলাকার লোকজন এগিয়ে যায় এবং আসামী শাওন, তন্ময়, হৃদয়কে অভিযান চালিয়ে আটক করি। পূবাইল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া জানান যে, পাঁচ জনকে আসামী করে মামলা করা হয়। তিনজন আসামীকে আটক করে গত বুধবার গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়। বাকী দুইজনকে আটকের চেষ্টা চলছে। আটককৃতরা হলো শাওন (১৮), গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া দক্ষিন পাড়ার ইসলাম মিয়ার ছেলে। হৃদয় হোসেন (১৯), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আলগড়া এলাকার দুলাল হোসেনের ছেলে। তন্ময় চন্দ্রশীল (১৮), গাজীপুর জেলার পূবাইল থানাধীন হারবাইদ এলাকার দিপ¦ন চন্দ্রশীল এর ছেলে। পলাতক দুইজন আসামী হলো ইমন (১৬), গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া এলাকার, অপরজন সানি মিয়া (১৯), গাজীপুর জেলার পূবাইল থানাধীন তালটিয়া পূর্ব পাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net