1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মদিনা সনদের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে : মাগুরার এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

মদিনা সনদের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে : মাগুরার এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৬০ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, মদিনা সনদের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার দিয়ে সম্মানিত করেছেন। করোনার এ দূর্যোগের সময়ে তিনি সারা দেশের

মতো মাগুরা জেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কথা বিবেচনা করে ৫ হাজার করে টাকা উপহার দিয়েছেন। রবিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ২৭৫ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রীপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি

চেয়ারম্যান জাকির হোসেন কানন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর আরও বলেন, মদিনা সনদের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কাজ করে যাচ্ছেন। এ জন্য তিনি ইমাম ও মুয়াজ্জিনদের শুভেচ্ছা উপহার দিয়ে সম্মানিত করেছেন। তবে ঈদের আগে এ অর্থ পাওয়ার কথা থাকলেও মাগুরার পরিচালকের গাফিলতির কারণে তা হয়ে ওঠেনি বলে তিনি তার বক্তৃতায় বিশেষ ভাবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net