1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিএনপি উদ্যোগে ১২শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মাগুরার শ্রীপুরে বিএনপি উদ্যোগে ১২শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪৮ বার

মােঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ২০ মে বুধবার দুপুরে ১২শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ও মাগুরা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের অর্থায়নে করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা পিছিয়ে পড়া শ্রীপুর উপজেলার সকল ইউনিয়নে দুস্থ ও অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির আহবায়ক খান মাহমুদ হাসান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, যুুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান,প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্সী জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সোহেল মুন্সীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নের এক হাজার ২ শত দুস্থ ও অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাউল, ডাউল, তেল, চিনি সেমাই ও সাবানসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net