1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বিদেশী পিস্তলসহ ৪ ছিনতাইকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

মীরসরাইয়ে বিদেশী পিস্তলসহ ৪ ছিনতাইকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪২৮ বার

মীরসরাই প্রতিনিধি॥
মীরসরাইয়ে বিদেশী পিস্তল সহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার উপজেলার নিজামপুর সরকারি কলেজের সামনে পুলিশের চেকপোষ্টে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর এলাকার স্বপন কুমার শীলের পুত্র হৃদয় কুমার শীল (২৩), একই উপজেলার নুনাছড়া এলাকার আমান উল্লাহর পুত্র নিজাম উদ্দিন (২৫), কালুশাহ এলাকার জামাল উদ্দিনের পুত্র রাহাদুল আলম (২৫) ও ভাটিয়ারি এলাকার মাঝি বাড়ির মৃত শফিউল্ল্যাহর পুত্র বিল্লাল হোসেন ওরফে আসলাম (২৮)। এরা সবাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে লোকজনকে গাড়িতে তুলে ছিনতাই করে থাকে। রবিবার মীরসরাই উপজেলার ছোটকমলদহ এলাকা থেকে চট্টগ্রাম শহরগামী যাত্রী ফয়সাল ইকবালকে ছিনতাই করে গাড়ি থেকে পেলে দেয়ার পর ওই ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
ভুক্তভোগী ফয়সাল ইকবাল জানান, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম শহরে আমার কর্মস্থলে যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ছোটকমলদহ এলাকা থেকে একটি ছোট প্রাইভেটকারে উঠি। কারের মধ্যে চালক ছাড়া আরো ৩জন যাত্রী ছিল। সীতাকুন্ড বাজারের উত্তর পাশে যাওয়ার পর গাড়ির ভেতর থাকা যাত্রীদের একজন হটাৎ আমার নাকে একটি ঘুষি মারে। এরপর আমার নাক থেকে রক্ত ঝরতে থাকে। আমি জিজ্ঞেস করি আমাকে মারলেন কেন? তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মী করে বলে তোর কাছে যা আছে সব দিয়ে দে। এরপর আমার কাছে থাকা নগদ ৪৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কুমিরা এলাকায় রোজ গার্ডেনের সামনে গাড়ি ঘুরিয়ে আমাকে রাস্তার পাশে নামিয়ে দেয়। আমি গাড়ির নম্বর মুখস্ত করে স্থানীয়দের সাহয্যে সীতাকুন্ড থানা ও হাইওয়ে পুলিশকে ফোন দিলেও তারা কোন ধরনের সহযোগীতা করেনি। পরে মীরসরাই থানার ওসিকে ফোন দেয়ার পর তিনি তিনি ছিনতাইকারীদের আটক করেন এবং আমার টাকা, মোবাইল উদ্ধার করেন।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন, রবিবার বিকেলে ফয়সাল ইকবাল নামে একজন আমাকে ফোন দিয়ে সে ছিনতাইকারীর কবলে পড়েছে মর্মে তথ্য এবং ছিনতাকারীদের বহনকরা গাড়ির নম্বর দেয়। আমি সাথে সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্পটে পুলিশী টহল জোরদার করি। নিজামপুরে আগে থেকেই আমাদের একটি চেকপোষ্ট রয়েছে। ছিনতাকারীরা বুঝতে পেরে চেকপোষ্টের একটু আগে গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় একজন পালিয়ে গেলেও ৪ ছিনতাইকারীকে পুলিশ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net