1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুমায় এক যুবকের করোনা সনাক্ত,আতঙ্কে এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের

রুমায় এক যুবকের করোনা সনাক্ত,আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৩৫ বার

মংহাইথুই মারমা,রুমা প্রতিনিধি, বান্দরবান :
বান্দরবান দুর্গম পাহাড়ি এলাকা রুমা উপজেলায় দ্বিতীয়বারের মতো হাতিমাথা নিচ পাড়ায় অংছাইসিং মারমা(২১) নামে এক যুবকের কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ঘটনায় আক্রান্তের বাড়ির আশপাশের দশটি বাড়িসহ একটি বিদ্যালয়কে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার রাতে রুমা উপজেলায় দ্বিতীয় কোভিড-১৯ শনাক্তের খবর আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে, দ্রুত এলাকায় সংবাদটি ছড়িয়ে পরলে পুরো রুমাবাসীদের আতঙ্কের সৃষ্টি হয়।

পরে রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম এসে পাড়ার সকল ঘরকে লকডাউন করেন।
করোনা শনাক্ত যুবক ঢাকা বেসরকারি কোম্পানি বসুন্ধরা মাল্টিফুড লি.(বিএফএম) কয়েক মাস যাবৎ কাজ করেছিলেন। তার পিতা সামংউ মারমা, পেশা ডাক বিভাগে কর্মরত। যুবকের বাবা বলেন, করোনা পরিস্থিতি খারাপ অবস্থায় গত ২০তারিখে বাড়িতে চলে আসে। পরে উপজেলা প্রশাসন খবর দিয়ে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষে হোম কোয়ারেন্টানে রাখা হয়। পরের দিন নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের স্বাস্থ্য পরীক্ষা পূর্বক নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রায় ৯ দিন পর নমুনা পরীক্ষার ফলাফল আসে, যাতে যুবকের পজেটিভ শনাক্ত হয়।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, কোয়ারেন্টিন সময়কালে তার শরীর সুস্থ স্বাভাবিক কোয়ারেন্টিন সময়কাল ছিল।

রুমা উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে সেনা, আইন শৃঙ্খলা এবং প্রশাসনের প্রবল প্রচেষ্টা ও কড়াকড়ির পরও আক্রান্ত শনাক্ত হওয়ায় পুরো উপজেলায় এখন আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net