ঢাকা   ০৯:০৯:০০ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

রুমায় প্রথমবার এক শিশু করোনা রোগী সনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মংহাইথুই মারমা,রুমা (বান্দরবান) প্রতিনিধি :
রুমায় মিজানুর নামে এক শিশুর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।রুমা উপজেলার পাইলট পাড়ায় তার বাড়ি। ওই শিশুর বয়স আনুমানিক ১১ বছর।
শিশুর বাবা মোঃ সবুজ কক্সবাজার হয়ে আজিজ নগর থেকে অবৈধ রাস্তার দিয়ে এসেছিল ।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন আগে তার বাবা কক্সবাজার আজিজ নগর থেকে আসেন। তখন তাকে এবং পরিবারের সকল সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়। পরে গত সোমবার(১৮মে) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বান্দরবান মেডিকেল হাসপাতালে করোনা ল্যাবে পাঠানো হয়।

বুধবার পরিবারের ৪জনের নমুনা পরীক্ষায় শেষে একজনের রিপোর্ট পজিটিভ আসে । এরপরই সন্ধ্যায় ওই ব্যক্তির করোনা আক্রান্তের বিষয়টি তাদের জানানো হয়। সে অনুযায়ী তারা এখন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছেন।

ওই শিশু করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের রোগি হলেও এই মূহুর্তে তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। তাই বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আর আক্রান্ত ব্যক্তি পরিবারসহ যাদের সংস্পর্শে গিয়েছেন, তাদের সবার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি