1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পশুর সাথে মানুষের নির্মম আচরণ, কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছাগলকে: থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ 

লালমনিরহাটে পশুর সাথে মানুষের নির্মম আচরণ, কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ছাগলকে: থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩২৭ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বাদাম ক্ষেতের পাতা খাওয়ায় ছাগলকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিচারের দাবিতে রক্তাক্ত ছাগলটিকে নিয়ে হাতীবান্ধা থানায় হাজির হয়েছিল ছাগলের প্রতিপালক কৃষক রফিকুল ইসলাম ভুট্টু। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের বিজিবি ক্যাম্পের উত্তর পার্শ্বে ৮নং ওয়ার্ডে।
হাতীবান্ধা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই গ্রামের আবু বক্কর (৫৫) ছাগলটিকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। অবলা এই পশুটি তার বাদাম খেতের পাতা খেয়েছে, এই অপরাধে। আবু বক্কর একই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে ও ভুট্টু’র প্রতিবেশী। এই ঘটনায় ছাগলটির পিছনের ডান পায়ের উপরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়ে। পশুর সাথে এই নিষ্ঠুর আচরণের বিচার চেয়ে কৃষক ভুট্টু ছাগলটিকে নিয়ে হাতীবান্ধা থানায় হাজির হয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, ছাগলের প্রতিপালকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লালমনিরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান সাংবাদিকদের জানান, কোন প্রাণি বা পশুর সাথে এমন আচরণ কখনোই ঠিক নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net