1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিপ্লাস টিভির সম্পাদক অপুর করোনা পজিটিভ, দোয়া কামনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট  রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত বান্দরবন জেলা পরিষদ এর জনণণের সেবায় অনন্য নজির চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই   ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার

সিপ্লাস টিভির সম্পাদক অপুর করোনা পজিটিভ, দোয়া কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৭২ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
সিপ্লাসটিভির এডিটর ইন চিফ ও প্রধান নির্বাহী আলমগীর অপুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে ।

গত ২৬ মে (মঙ্গলবার) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (২৯ মে) তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।

তবে সামান্য কাঁশি ছাড়া তাঁর এখন তেমন আর কোন উপসর্গ নেই।
কাঁশি ও জ্বর অনুভূত হওয়ায় গত ১৮ মে থেকে তিনি বাসায় সেলফ কোয়ারেন্টিনে আছেন। এরপর ২১ মে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক খাওয়া শুরু করেন।
এতে উপসর্গ কমে আসলেও ২৬ মে কৌতুহলবশত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন।

আলমগীর অপু মুঠোফোনে জানান, বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন, আইসোলেশনে আছেন এবং ফোনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছেন।
তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সিপ্লাস টিভির হেড অব ব্রডকাস্ট ফরহাদ সিকদার জানান, আমাদের সাথে উনার (আলমগীর অপু) নিয়মিত মোবাইলে কথা হচ্ছে।
১৮ মে থেকে তিনি অফিসে আসেননি। বাসা থেকেই আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন । যেহেতু তিনি অনেক আগে থেকেই কোয়ারেন্টিনে আছেন তাই আমরা স্বাস্থ্য বিধি মেনেই আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
ঈদের আগেই আমরা আমাদের কিছু সহকর্মীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছিলাম। ঈদের পরে এখন ওরাই অফিস করছে এবং বাকিরা ঈদের পর থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net