1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে করোনা সংকটে বিএনপি'র ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে করোনা সংকটে বিএনপি’র ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৭৩ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা বিএনপির সহযোগিতায় করোনা মহামারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার ২২ মে বিকাল ৩টায় সৈয়দপুর ইউনিয়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ কালে উপজেলা বিএনপি’র ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ফজলুল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, কারান্তরীন বিএনপি’র যুগ্ন-মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর নির্দেশে দেশে চলমান করোনা মহামারিতে দলের নেতাকর্মীরা যেন এলাকার সাধারন মানুষের পাশে থেকে যার যার সামর্থ্যানুযায়ী ত্রাণ সহ আর্থিক সহযোগীতা করেন।
তারই ধারাবাহিকতায় সৈয়দপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে আজ নগদ অর্থ বিতরন করা হচ্ছে। এসময় বিশেষ অতিথি ও ত্রাণ পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মোরছালিন বলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র ত্রাণ পরিচালনা কমিটি বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সহযোগীতায় পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নে গত দু’মাস যাবৎ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করে যাচ্ছে। যা চলমান রয়েছে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপি’র সভাপতি ইউসুপ নিজামী, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী এনামুল বারী, নান্টু বাবু, পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি জাগির হোসেন মাষ্টার, কবির মোল্লা, নার্গিস আক্তার, আওরঙ্গজেব মোস্তফা, জাহেদুল হাছান জাহিদ, হাজী কামাল চৌধুরী, এডভোকেট আইনুল কামাল, লোকমান হোসেন, হেলাল মেম্বার, হাজী আলমগীর ইমরান, হাজী আকবর হোসেন, আলা উদ্দীন,আকবর হোসেন জসীম, রিপন, বাহাদুর শাস্ত্রী, মোঃ আলী, গোপাল শর্মা, বাবুল, সোহাগ, ইলিয়াছ, মোঃ শাকিল, আবুল কালাম, নুরুল হুদা, মো: শহিদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net