1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ঈদ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ নেতা আকাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার ১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

হাতিয়ায় ঈদ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ নেতা আকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৬৯ বার

জিল্লুর ররহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : সারা দেশে প্রানঘাতী করোনার কারণে নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ গুলো যখন কর্মহীন ঠিক সেই সময়ে তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম আকাশ।

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থ অসহায় মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে গত ৩দিন ধরে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায় করোনা ভাইরাসের প্রভাবে অনেক মধ্যবিত্ত সাধারণ মানুষ গুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেই সকল অসহায় মানুষদের কথা চিন্তা করে ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম আকাশ তার ব্যাক্তিগত অর্থায়নে ১৬০টি পরিবারের মাঝে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

আব্দুল হাকিম আকাশ বলেন, করোনা দূর্যোগকালীন সময়ের প্রথম থেকে বিভিন্ন সহায়তা নিয়ে সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে ছিলাম। অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি কতে নিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। মানবিক সহায়তায় ছাত্রলীগের পাশাপাশি সমাজের সকল বৃত্তবানেরা যেন এগিয়ে আসেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম রাজুর বলেন, করোনা ভাইরাসে হাতিয়া উপজেলা ছাত্রলীগ শুরু থেকে বিভিন্ন কার্যক্রমে আংশ নিয়েছে। মানবিক কাজে এগিয়ে আসায় আব্দুল হাকিম আকাশকে ধন্যবাদ জানায়। সে সাথে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মীদের সামথ্য অনুযায়ী এগিয়ে আসার আহব্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net