1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় কর্মহীন মানুষের মাঝে ত্রান পৌঁছে দিলো নৌ-বাহিনী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসি সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগে দুর্বলতা দেখাচ্ছে : টিআইবি ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ

হাতিয়ায় কর্মহীন মানুষের মাঝে ত্রান পৌঁছে দিলো নৌ-বাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪২১ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি: ঈদ পরবর্তী সময়ে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দিলেন হাতিয়া নৌ বাহিনী কন্টিনজেন্ট।

রবিবার সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়ন পরিষদে হাতিয়া নৌ কন্টিনজেন্ট টু আইসি লেঃ আফজাল ও নৌ বাহিনীর অন্যান্য সদস্যদের নেতৃত্বে এসকল ত্রান সামগ্রী বিতনণ করা হয়।

জাহাজমারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭০ টি হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর একটি মিনি বস্তা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জাহাজমারা ইউপি চেয়ারম্যান এ্যডভোকেট মাসুম বিল্লাহ ও ইউপি সদস্য নিজাম উদ্দিন সহ অন্যান্য সদস্য বৃন্দ।

নৌ বাহিনীর টু আইসি লেঃ আফজাল বলেন, আমাদের নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও দুস্থদের মাঝে বিভিন্ন ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নিঝুমদ্বীপ ইউনিয়নের দুস্থ অসহায় দরিদ্র জনসাধারণের মাঝে আমাদের আরো বেশী পরিমাণের ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসুচি রয়েছে। এছাড়া আমাদের নিয়মিত পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net