1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় বাড়ির ভিতর অদৃশ্য আগুন! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ

হাতীবান্ধায় বাড়ির ভিতর অদৃশ্য আগুন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৬২ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে:
বাড়ির ভিতরে হঠাৎ করে করে আগুনের উৎপত্তি। পুড়ে যাচ্ছে ঘরের আসবাবপত্র, দরজা-জানালার পর্দা ও কাপড়-চোপড়। কিভাবে আগুন লেগছে, কোথা থেকে আগুন এসছে এ বিষয়ে জানেনা কেউ। ফলে অদৃশ্য এ আগুনে বাড়ি-ঘর পুড়ে যাবার আতংকে ভয়ে আছে পরিবারের সবাই।

কেউ বলছে এটা অলৌকিক আগুন, কেউ বলছে মিথেন গ্যাস থেকে সৃষ্ট আগুন৷ আবার কেউ বলছে এটা কোন ষড়যন্ত্রও হতে পারে। ইতিমধ্যে এ ঘটনার পিক ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও ঘটনার বিষয়ে জানেনা ইউপি সদস্য, চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন। তবে আগুনের রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগীতা চায় এলাকাবাসী।

আর এ চাঞ্চল্যকর ঘটনাটি ৩দিন ধরে ঘটেই চলেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমজীঞ্জের নাড়িকেলতলা এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র ইলিয়াজ হোসেন ধউলুর (৩৪) বাড়িতে। একই ঘটনা গত ২দিন প্রতিবেশী জপির আলী (৫৫) ও আহাদ আলী (৫৩) এর বাড়িতে ঘটলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এমনি একটি খবরের ভিত্তিতে শনিবার ৩০ মে জানা যায়, গত ৩দিন ধরে দিনে ২-৩ বার ইলিয়াস হোসেন ধউলুর বাড়ির কাপড়, জানালার পর্দা ও আসবাবপত্রে পত্রে হঠাৎ করে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে আর কে বা এ আগুন লাগাচ্ছে।

অনেক অনুসন্ধান ও খোজাখুজি করার পরেও এর কোন রহস্য তারা উদঘাটন করতে পারেনি এলাকাবাসী। তবে ঐ পরিবারের কেউ যখন বাড়িতে থাকেনা ঠিক তখননি এ আগুনের ঘটনা ঘটে বলে তারা জানান।

তবে কেউ কেউ বলছে এটা অলৌকিক আগুন অথবা মিথেন গ্যাস থেকে সৃষ্ট আগুন হতে পারে৷ আবার কেউ বলছে এটা কোন ষড়যন্ত্রও হতে পারে।

ইলিয়াস হোসেন ধউলুর সাংবাদিকদের জানান, আমি পরিবার নিয়ে অজানা এ আগুনের ভয়ে আছি। জানিনা কখন এ আগুনে আমার বাড়িঘর সব পুড়ে যায়। এতে আমার শেষ সম্ভব সব পুড়ে গেছে আমি পরিবার নিয়ে কোথায় থাকব।

তিনি আরও সাংবাদিকদের জানান, আমরা ঘর থেকে বের হলে ঘরে ভিতরের কাপড়, খাটের পাসি ও দরজা জালানার পর্দায় আগুন লাগে। কাপড় ধুয়ে শুকাতে দিলে তাতে আগুন লেগে পুড়ে যায়। তবে কি কারণে এসব হচ্ছে তা তিনি বলতে পারছে। তবে মাঝেমধ্যে মাটির উপরেও এমন আগুন জ্বলতে দেখা যায় বলে তিনি জানান।

প্রতিবেশী জপির আলী (৫৫) ও আহাদ আলীর (৫৩) সাংবাদিকদের জানান, এর আগে আমাদের ২ভাইয়ের বাড়িতে ২দিন ধরে একই ঘটনা ঘটেছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজার রহমান ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ বিষয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net