1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৬ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক -কর্মচারিদের বিক্ষোভ-মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন 

৬ দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক -কর্মচারিদের বিক্ষোভ-মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৮১ বার

সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও: বকেয়া তিনমাসের বেতনভাতা ও উৎসব বোনাস এবং আখচাষিদের পাওনা টাকা পরিশোধ সহ ৬দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ-মানববন্ধন করেছে কারখানা চত্বরে ।
রোববার সকাল সাড়ে ১১টায় শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে চিনিকলের শ্রমিক-কর্মচারিরা তাদের পাওনা বেতন-ভাতাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসুচী পালন করে ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন, এনাইয়েত আলী উলুব্বী, সাইফুল ইসলাম নবাব, খালিকুজ্জামান রেজা প্রমুখ ।
বক্তারা অভিযোগ করে বলেন,করোনা সংকট কালে কর্মহীন শ্রমিক-অসচ্ছলদের ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও চিনিকলের দৈনিক হাজিরা ভিত্তিক ৮শ শ্রমিক এখন পর্যন্ত সরকারের কোন খাদ্য সহায়তা পায়নি । তাছাড়া ৩ মাস ধরে চিনিকলের ৭শ শ্রমিক কর্মচারি বেতন-ভাতা না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে । অপরদিকে অবসর কালিন শ্রমিক-কর্মচারিদের পাওনাভাতা পরিশোধ করা হচ্ছে না ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net