1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসের শংকা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা

কক্সবাজার শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধসের শংকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
আষাঢ়ের প্রথম বৃষ্টিতেই বেসামাল হয়ে পড়েছে কক্সবাজারসহ জেলার নিম্নাঞ্চল।

টানা ২দিনের প্রবল বর্ষণে পৌরশহর ও জেলার বিভিন্ন হাটবাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কক্সবাজার শহরেই অন্তত ১০হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে পৌর শহরের বিভিন্ন অলি-গলি ও বাসা বাড়িতে পানি ঢুকে জলমগ্ন হয়ে পড়ায় মানুষের দূর্ভোগের অন্ত নেই।
এমনিতেই কক্সবাজার পৌর শহরের সব ক’টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে চলছে লকডাউন। তার উপর বৃষ্টির পানি মানুষকে দূর্বিসহ করে তুলেছে। এর উপর অতি বৃষ্টিতে পাহাড় ধ্বসের আশংকা করছেন এলাকাবাসি।

কক্সবাজার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ঘোনারপাড়া সমাজ কমিটির নেতা দুলাল দাশ জানান, আষাঢ় মাস শুরুর দিন থেকেই শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি।
বৃষ্টিতে জনজীবন বিষন্ন করে তুলেছে। তার উপর সবদিকে নালার পানির সাথে রাস্তা বৃষ্টির পানি একাকার হয়ে গিয়েছে। যার ফলে দূষিত হয়ে পড়েছে পরিবেশ।
ঘোনারপাড়ার অনেক মানুষ পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে। অতি বৃষ্টির ফলে পাহাড় ধ্বসে তাদের জানমাল ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে।

শহরের টেকপাড়া সমাজ কমিটির নেতা আবদুল গাফ্ফার জানান, টেকপাড়াসহ পৌর শহরের বিভিন্নস্থানে পৌরসভা কর্তৃক নালার উন্নয়ন কাজ চলছে। লকডাউনের কারনে তা মাঝপথে বন্ধ হয়ে যাওয়াতে বৃষ্টির পানি ঠিকমত নালা দিয়ে প্রবাহিত হতে পারছে না।
যার ফলে রাস্তার উপরেই জমে থাকছে পানিগুলো। এর ফলে জলবদ্ধতা সৃষ্টির পাশাপাশি এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ছে। জন চলাচলে বেড়েছে নানা ভোগান্তি।
যদি নালার উন্নয়ন কাজগুলো এক এক সড়কে করে সম্পন্ন করা হতো তাহলে এত দূর্ভোগ হতো না। এখন পৌর শহরের প্রায় নালা খুঁড়ে রাখা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ ঘন্টায় ২০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এছাড়াও গত ২৪ ঘন্টায় ২৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার জানিয়েছেন, সকাল থেকে অতি বৃষ্টির ফলে কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক, নিম্নাঞ্চল সহ জেলার অনেক জায়গায় পানি জমে আছে। এছাড়া নদ-নদীতে জোয়ারের পানি বাড়ার ফলে পানি নামতে পারছেনা।
জোয়ার কমে গেলে জলাবদ্ধতা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

তিনি জানিয়েছেন, ভারি বর্ষনের ফলে পাহাড় ধসের আশংকা রয়েছে। জেলা প্রশাসন বিষয়টি মনিটর করছে। পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে। প্রশাসনের পক্ষ থেকে যে কোন দূর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুুতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net