1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা কেড়ে নিয়েছে বিএনপির ৭৩ নেতা-কর্মীর প্রাণ, আক্রান্ত ২৮৪ : মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

করোনা কেড়ে নিয়েছে বিএনপির ৭৩ নেতা-কর্মীর প্রাণ, আক্রান্ত ২৮৪ : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে বিএনপির ৭৩ নেতাকর্মী মারা গেছেন। একইসঙ্গে এখন পর্যন্ত ২৮৪ নেতাকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিএনপির করোনা সেল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশে এ পর্যন্ত যেসব বিএনপি নেতারা করোনায় আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে রাজশাহী বিভাগে মোট আক্রান্ত হয়েছেন পাঁচজন। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছেন ৫০ জন, মারা হয়েছেন ১৪ জন। কুমিল্লায় আক্রান্ত ৫২ জন, মৃত্যু ১৯ জন। ঢাকা বিভাগে আক্রান্ত ১০১ জন, মৃত্যু ৩৬ জন।

ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১০ জন, মৃত্যু একজন। খুলনা বিভাগে আক্রান্ত ৩০ জন। সিলেট বিভাগে আক্রান্ত ২১ জন, মৃত্যু দুইজন এবং ফরিদপুর অঞ্চলে আক্রান্ত হয়েছেন ১৫ জন, মারা গেছেন একজন।

তিনি বলেন, এ তালিকার বাইরেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়ে থাকতে পারেন।

এসময় সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ মহামারিতে সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি।

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, চীনা বিশেষজ্ঞরাই বলে গেছেন যে করোনাভাইরাসে বাংলাদেশের কোনো প্রস্তুতি ছিল না। সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যচার করছে।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা প্রমাণ হয়ে গেছে। মানুষ পরীক্ষা করতে পারছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, কোথাও আইসিউ বেড নাই, অথচ উন্নয়ন দেখানো হচ্ছে। গত এক দশকে স্বাস্থ্য খাতে বাজেট কমানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net