1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় কাঁপছে সীতাকুণ্ড; আক্রান্ত ১৫ পুলিশ সদস্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

করোনায় কাঁপছে সীতাকুণ্ড; আক্রান্ত ১৫ পুলিশ সদস্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৩ বার

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে ১১ জুন পর্যন্ত চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে। এছাড়া এ পর্যন্ত মৃত্যুবরণ করেন চারজন। যদিও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৬০ জন।

ইতিমধ্যে সীতাকুণ্ড মডেল থানার কর্মরত ১৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। আক্রান্তদের মধ্যে একজন ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট, চারজন সাব-ইন্সপেক্টর ও ৯ জন কনস্টেবল রয়েছে।

থানার সূত্র মতে করোনার লক্ষণ নিয়ে ৬ জুন একরামুল হক (৪৫) নামের একজন এসআই মারা যান। পরবর্তীতে সেদিন রাতেই প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এ পর্যন্ত মডেল থানার মোট ৫০ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।

অন্যদিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার করোনা ইউনিট প্রস্তূত করে ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নুর উদ্দিন জানান, উপজেলার কোভিড-১৯ সংক্রমণ হওয়া রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় আইসোলেশনে আছে। বতর্মানে রোগীদের অবস্থা স্থিতিশীল। এছাড়া অন্যান্য রোগীদের প্রতি অনুরোধ জানান, সাধারণ সমস্যার জন্য হাসপাতালের নাম্বার এ যোগাযোগ করুন, তাছাড়া খুব জরুরী প্রয়োজন না হলে সাধারণ রোগীদের হাসপাতালে না আসার পরামর্শ দেন তিনি। যারা সর্দি, কাশি, জ্বরে ভুগছেন তারা ফোনে যোগাযোগ করে এবং ফ্লু-কর্নারে যোগাযোগ করবেন চিকিৎসা নিবেন পরামর্শ অনুযায়ী পরীক্ষার জন্য নমুনা দিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net