1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৪৮ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে করোনা উপসর্গ নিয়ে উপজেলার পূর্ব বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওরফে সাদেক মাষ্টার (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৩ জুন) ভোররাতে উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্ব বড়কান্দা মাস্টার বাড়ির নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাবিবুর রহমান ওরফে সাদেক মাষ্টার উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্ব বড়কান্দা মাস্টার বাড়ির মৃত জালাল উদ্দিন মেম্বারের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওরফে সাদেক মাস্টার একজন সংস্কৃতিমনা বিশিষ্ট সমাজকর্মী ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

করোনাকালে তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতা ও সরকারি ত্রাণ কার্যক্রমে জড়িত ছিলেন।

গত ৩ জুন তিনি নিজের মধ্যে করোনা উপসর্গ উপলব্ধি করেন। নিজ বাড়ির একটি ঘরে কোয়ারেন্টিনে থাকেন। গত ১০ জুন নিকলী উপজেলা করোনা প্রতিরোধ ইউনিট তার নমুনা সংগ্রহ করে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।

নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সম্পাদক আইয়ুব আলী জানান, হাবিবুর রহমান ওরফে সাদেক মাস্টার ১৯৮৮ সালের ৬ ফেব্রুয়ারি নিজে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে পূর্ব বড়কান্দা রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

২০১৩ সালের ১ জানুয়ারি পূর্ণ সরকারি হওয়ার আগ পর্যন্ত আর্থিক অনটনের মধ্যেও শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন। উপজেলায় তিনিই প্রথম ব্যক্তি উদ্যোগ ও অর্থায়নে নিজ বিদ্যালয়ে শহীদ মিনার প্রতিষ্ঠা করেন।

নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াছিন মিয়া জানান, সাদেক মাস্টার একাধারে আদর্শ শিক্ষক, নাট্যকার, গীতিকার ও সমাজকর্মীসহ নানা গুণে গুণান্বিত একজন ব্যক্তি। তাঁর মৃত্যুর ক্ষতি অপূরণীয়।

আমরা প্রাথমিক শিক্ষক সমাজ তার শোক সন্তপ্ত পরিবারের মতোই শোকাহত।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. খান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, হাবিবুর রহমান ওরফে সাদেক মাস্টারের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। রিপোর্ট পাওয়ার পর করোনায় তাঁর মৃত্যু হয়েছে কি-না, তা নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net