ঢাকা   ০৭:৫১:০০ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ক্যান্সারে আক্রান্ত জবার পাশে ওসি শেখ নাজমুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৯৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম এস জিলানী আখনজী :: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের চুনারুঘাটে জবা নামের এক মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। ক্যান্সার আক্রান্ত জবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক-এ স্ট্যাটাস দেন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি চুনারুঘাট’ এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার।

স্ট্যাটাস দেয়ার পরেই বিষয়টি নজরে আসে সমাজের বিভিন্ন বিত্তবানদের।

এরই প্রেক্ষিতে ১৭ই জুন রোজ বুধবার ক্যান্সার আক্রান্ত জবার গ্রামের বাড়ী পৌর শহরের আমকান্দিতে যান চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক। এসময় তিনি তার চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন এবং তার জন্য বেশ কিছু ফলমূলও সঙ্গে নিয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন থানা ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম, অ্যাডভোকেট মোস্তাক বাহার ও চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মীর জোবায়ের আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি