1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে পাথরঘাটায় ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করলেন নওফেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে পাথরঘাটায় ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করলেন নওফেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৬৫ বার

শামীমুর রহমান, চট্টগ্রাম : নগরীর পাথরঘাটায় মরহুম জালাল আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন, নেবুলাইজার ও পালস অক্সিমিটারের সেবা কার্যক্রম ‘টিম-৩৪ পাথরঘাটা’ উদ্বোধন করেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন করোনা সংকটে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। তার নির্দেশনা মত করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগা রোগীদের বিনামূল্যে অক্সিজেন, নেবুলাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রী ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ। এভাবে মানবিক কাজে সমাজের সকলে এগিয়ে এলে করোনা ভাইরাস প্রতিরাধ সহজ হবে।

সব রোগকে করোনা সন্দেহ করে অযথা হাসপাতালে ভিড় না করে অন্য রোগীদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন নওফেল।
তিনি বলেন, হাসপাতালে রোগীদের অতিরিক্ত চাপে চিকিৎসা সেবা ব্যাহত হলে সকলেই কষ্ট পাবে। তিনি উপসর্গ বুঝে হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুরোধ জানান।

মরহুম জালাল আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আসফাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, মঈন মাসরুর আহমেদ, জোবাইর আহমেদ, জামাল উদ্দীন, সুফী দিদারুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে পুলক খাস্তগীরের উদ্যোগে ‘হ্যালো ডাক্তার পাথরঘাটা ওয়ার্ড’ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন শিক্ষা উপ-মন্ত্রী।

এ সময় তিনি চিকিৎসা সেবা প্রদানের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net