1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৩, মোট আক্রান্ত ২২৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

চৌদ্দগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১৩, মোট আক্রান্ত ২২৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩০১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ১৩ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সংগ্রহকৃত নমুনার ২৩ জুন ৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তারমধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা হলেন: ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম (ইউএসপিও), গাজী ইউসুফ, টিটু চক্রবর্তী (চাঁন্দিশকরা), বেলাল হোসাইন (আলকরা), রিপন (নোয়াপাড়া), এদু মিয়া (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), একেএম লিয়াকত আলী (সার্কেল এসপি অফিস), হালিমা (ফাতেমা মঞ্জিল, চৌদ্দগ্রাম), শাফি (নোয়াগ্রাম-জগন্নাথদীঘি), ফয়েজ আহমেদ (দেবীপুর, বাতিসা), বাচ্চু মিয়া (সিংরাইশ, মুন্সীরহাট), জাহানারা (পৌরসভা), ঝর্ণা বনিক (চৌদ্দগ্রাম)। এ পর্যন্ত ১২৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০৩৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২৫ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ৬৫ জন ও মারা গেছে ৩ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net