1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডা. আবদুল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডা. আবদুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৫১ বার

বিশেষ প্রতিবেদকঃ অঃএসঃতাঃ ঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ । তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
প্রথম আলো জানায়, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক মোহাম্মদ শওকত আলী আরমানের বরাত দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম বলেছেন, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডা. এ বি এম আবদুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। এ সময় তিনি জাফরুল্লাহর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন।

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে এ বি এম আবদুল্লাহ নিয়মিত খোঁজ নেবেন বলে শওকত আলীকে জানান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত। তবে শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ নন।

জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net