1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলায় নিহত ৬ এবং সুস্থ ১৬৯, নতুন ১৫ জনসহ দিনাজপুরে মোট আক্রান্ত ৪২৭ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

জেলায় নিহত ৬ এবং সুস্থ ১৬৯, নতুন ১৫ জনসহ দিনাজপুরে মোট আক্রান্ত ৪২৭ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৩০ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
নতুন করে আরো ১৫ জন করোনায় আক্রান্তসহ দিনাজপুর জেলায় ৪২৭ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় নিহত হয়েছে ৬ জন এবং সুস্থ্য হয়েছে ১৬৯ জন। একই সময়ে নতুন ১১ জনসহ এ পর্যন্ত ১৬৯ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বিরলে দুইজন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে একজন।

পার্বতীপুরে একজন, নবাবগঞ্জে একজন, ফুলবাড়ীতে একজন ও খানসামা উপজেলায় দুইজন। আর নতুন সুস্থ ১১ জনের মধ্যে সদর উপজেলায় দুইজন, ঘোড়াঘাটে ৭ জন, বোচাগঞ্জে একজন ও বীরগঞ্জ উপজেলায় একজন।

দিনাজপুর সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুছ সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন আরো ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা ৪২৭ জনে পৌছঁলো। এছাড়া নতুন আরো ১১ জনসহ এ পর্যন্ত ১৬৯ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৪২৭ জনের মধ্যে পুরুষ ৩০৮ জন, নারী ১০২ জন ও শিশু ১৭ জন।

সিভিল সার্জন জানান, করোনায় আক্রান্ত ৪২৭ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৩০ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ৪১ জন, বোচাগঞ্জে ১৬ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ৩৫ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১৬ জন, নবাবগঞ্জে ২৬ জন, হাকিমপুরে ৫ জন, খানসামায় ২৪ জন, বিরামপুরে ৩৩ জন, ঘোড়াঘাটে ৩১ জন, চিরিরবন্দরে ৩৮ জন (মৃত দুইজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৯ জন।

অপরদিকে সুস্থ ১৬৯ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩৭ জন, বিরলে ২৪ জন, বোচাগঞ্জে ৯ জন, কাহারোলে ১০ জন, বীরগঞ্জে ১২ জন, খানসামায় ৬ জন, চিরিরবন্দরে দুইজন, পার্বতীপুরে ১৮ জন, ফুলকাড়ীতে ৭ জন, বিরামপুরে ৩ জন, নবাবগঞ্জে ১২ জন, হাকিমপুরে দুইজন ও ঘোড়াঘাটে ২৬ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২১২ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন ও মৃত্যুবরণ করেছেন ৬ জন।

সিভিল সার্জন জানান, সোমবার মোট ৯৯টি নমুনার ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ১৫টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ৮৪টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। আর এ পর্যন্ত ৫৩৭৫টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৯৬৮টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এছাড়া সোমবার ৭৫টি নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরে ল্যাবে পাঠানো হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, গত ২৪ ঘন্টায় ৭৮ জনসহ এ পর্যন্ত ১১০৮৪ জনকে হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ও এ পর্যন্ত হোম কোয়ারেন্টইন হতে ছাড় পেয়েছেন ৮৫৯৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টইনে আছেন ২৪৯০ জন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ৩৫২ জন, এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইন হতে ছাড় পেয়েছেন ৩০৭ জন ও বর্তমানে ৪৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net