1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে মাদক ও অস্ত্র সহ তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

টঙ্গীতে মাদক ও অস্ত্র সহ তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৪৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গী পাগাড় সালামের আটারকল এলাকা থেকে, মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো,গোলাম রব্বানী চঞ্চল (৫০), মোজাম্মেল হোসেন সুমন (৩২) ও সাজেদুল ইসলাম সৈকত (৩১)।
জানা যায়,ওই এলাকায় চঞ্চলের অফিস হতে, রোববার রাতে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে ।গোপন সংবাদের ভিত্তিতে থানার, এসআই জহিরুল ইসলামসহ একদল পুলিশ- ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময়,পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় ধাওয়া করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী চঞ্চল, সুমন ও সৈকতকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের দেহে ও অফিসে,তল্লাশী চালিয়ে ১টি ছোরা, ৪ টি সুইচ গিয়ার, ৬ টি চাকু, ৪ টি মোবাইল, নগদ ১৪ হাজার ৫’শ পঞ্চাশ টাকা ও ৪১ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযানকালে তাদের সহযোগী ব্যবসায়ী ইয়াকুব (৩০) পালিয়ে যায়। এ ঘটনায় থানায়, সংশ্লিষ্ট আইনে একটি মামলা রজু শেষে আজ সোমবার তাদের,আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net