1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বাম ঐক্য ফ্রন্টের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বাম ঐক্য ফ্রন্টের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪০০ বার

জাফরুল আলম : বাম ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ আন্দোলনের কর্মীদের মুক্তি দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

শুক্রবার (১৯ জুন) শুক্রবার অনলাইনে বাম ঐক্য ফ্রন্ট এর এক সভা অনুষ্ঠিত হয়। ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহম্মদ নাসু’র সভাপতিত্বে সভায় ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার মুর্শেদ, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া, শিবলুর বারী রাজু ও কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।

বৈঠকে নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা সম্প্রতি ডিজিটাল আইনে সাংবাদিক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ আন্দোলনের কর্মীদের গ্রেফতারের নিন্দা জানান।

এছাড়া ওই বৈঠক থেকে দেশের সকল হাসপাতালে করোনা ইউনিট স্থাপন, ব্যাপকহারে করোনা টেস্ট করা, ভেন্টিলেশন ও অক্সিজেনের সরবরাহ করার দাবি তোলা হয়।

নেতৃবৃন্দ বলেন, প্রতিটি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা নিশ্চিত, অক্সিজেন সিলিন্ডার নিয়ে অশুভ তৎপরতা বন্ধ, সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, পর্যাপ্ত বিশেষায়িত হাসপাতাল ও ফিল্ড হাসপাতাল তৈরি করা, জনসংখ্যার হিসাব অনুযায়ী ভেন্টিলেটর, আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, মহামারি বিশেষজ্ঞ ও নার্স নিয়োগ দেয়া, জনস্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের জন্য হেলথ কার্ড ব্যাবস্থা করা, স্বাস্থ্যসেবা, সুলভমূল্যে ঔষধ ও স্বাস্থবীমা চালু করার দাবি করেন।

এচাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃতদের প্রণোদনা প্রদান, গণরেশনিং ব্যবস্থা চালু এবং জীবন ও জীবিকা সুরক্ষার দাবি করেন।

নেতৃবৃন্দ দেশের এই পরিস্থিতিতে সকল বামপন্থীদের ঐক্যবন্ধ হয়ে শাসকশ্রেণীর বিরুদ্ধে গণ আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net