ঢাকা   ০৬:২৪:৪২ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

ঢাকাসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে যোগ দেবেন টাঙ্গাইলের বর্তমান ডিসি মো. শহীদুল ইসলাম। আর টাঙ্গাইলে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনি। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নিবাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কয়েকটি জেলায় বর্তমান ডিসি পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হওয়ায় এসব পদে পরিবর্তন আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি