1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবের ১০ ছবি, শাকিবের কাজের দরজা বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

দেবের ১০ ছবি, শাকিবের কাজের দরজা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৭৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশের ১০ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার দেব। এরই মধ্যে তিনি অংশ নিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কমান্ডো’ ছবির শুটিংয়ে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেবকে নিয়ে মোট ১০টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এর কর্ণধার সেলিম খান।

দেবকে নিয়ে নির্মাণ করতে যাওয়া ছবিগুলোর তালিকায় আছে ‘কমান্ডো-২’, ‘কমান্ডো-৩’, ‘শেরা’, ‘সমাপ্তি’, ‘অধ্যায়’, ‘আশ্রয়’, ‘কালবেলা’, ‘খোয়াবনামা’, ‘পিলু’ ও ‘লকডাউন’।

নতুন ছবিগুলোতে দেবকে নেওয়ার প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘দুই বাংলার দর্শকদের কথা ভেবে ছবিগুলো নির্মাণ করা হচ্ছে। এতে শুধুমাত্র নায়ক হিসেবে আমরা দেবকে নিচ্ছি। কারণ আমরা দুই বাংলার মার্কেট ধরতে চাই। দেবও এতে অভিনয়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। দেব ছাড়া বেশির ভাগ শিল্পীই বাংলাদেশের। নায়িকাও থাকবেন বাংলাদেশের। ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে ছবিগুলো মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, সম্প্রতি শোবিজপাড়ায় খবর রটেছে শাপলা মিডিয়ার হয়ে আবারও কাজ করবেন শাকিব খান। এজন্য কম পারিশ্রমিকও নেবেন এই চিত্রনায়ক।

শাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়ে জানতে চাইলে সেলিম খান আরও বলেন, ‘শাকিব আমার ছোট ভাইয়ের মতো। তবে তাকে নিয়ে কাজের বিষয়ে এখন আমরা কিছুই ভাবছি না। বলতে পারেন আপাতত সেই দরজা বন্ধ। দুই বাংলার দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। ওপার বাংলায় দেবের একটা চাহিদা রয়েছে। বাংলাদেশেও দেব বেশ জনপ্রিয়।’

উল্লেখ্য, ২০১৬ সালে শাকিব খান আপত্তিকর বিভিন্ন মন্তব্য করার কারণে চলচ্চিত্র পরিবারের রোষানলে পড়েন। তখন সবাই তাকে বয়কট করেন। তাকে নিয়ে ছবি নির্মাণ করাও বন্ধ করে দেন চলচ্চিত্র পরিচালকরা। সেই সময় তাকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এরপর শাকিবকে নিয়ে বেশ কিছু ছবি প্রযোজনাও করেন তিনি। কিন্তু শিডিউল জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে এক সময় তাদের মধ্যে সম্পর্কে ভাটা পড়ে। ওই সময়ই সাত দিনের আল্টিমেটাম দেন সেলিম খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net