ঢাকা   ০৩:৫০:২৬ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

নাঙ্গলকোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নাঙ্গলকোটের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় দিন দিন খারাপ হচ্ছে, হয়েছে। ধারাবাহিক ভাবে একের পর এক ধর্ষণের মতো জঘন্য কাজ গুলোও আমাদের নাঙ্গলকোটে শুরু হয়ে গেছে।

সামান্য পারিবারিক ঝামেলা কে কেন্দ্র করে একে অন্যের বাড়িতে হামলা ভাঙ্গচুরের ঘটনাও হরহামেশাই ঘটে চলেছে।
এ সমস্ত ঘটনা গুলোকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করে পুলিশ প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সুষ্ঠু বিচার ব্যবস্থাকেও বাঁধাগ্রস্ত করা হচ্ছে।
সিন্ডিকেট তৈরি করে ধর্ষকের পক্ষে কথা বলার লোকও দিন দিন বেড়েই চলেছে।

এসমস্ত অপকর্মের পরে রাজনৈতিক ভাবে আশ্রিত হওয়ার গুঞ্জনও কম শোনা যাচ্ছে না।
যুব সমাজের বড় একটা অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে,বাড়ছে সামাজিক অস্থিরতা।

এমতাবস্থায় সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত কল্পে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং ঐক্যবদ্ধ জনসচেতনতার বিকল্প কিছু নেই।

তাই আসুন,,শান্তির লোকালয় নাঙ্গলকোট কে আরো অনেক দূর এগিয়ে নিতে ধর্ষণ এবং মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।

ভালো থাকুক আমাদের সবার প্রিয় নাঙ্গলকোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি