1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নতুন করে করোনায় আক্রান্ত ৯ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

নাঙ্গলকোটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নতুন করে করোনায় আক্রান্ত ৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪২ বার

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ গত ২৪ ঘন্টায় ৯ জন প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছে ৫ জন। এনিয়ে পুরো উপজেলায় ৮৯ জন করোনায় আক্রান্ত হয়। এপর্যন্ত নাঙ্গলকোটে মৃত্যু বরন করেন দু’জন। সুস্থ হয়েছে মোট ৫৩ জন ও চিকিৎসাধীন রয়েছে ৩৬ জন।

বুধবার (১৭-জুন) বিকেলে করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।

আক্রান্তরা হলেন, অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী ও এক নারী, পৌর সদরের হরিপুর গ্রামের ফরিদ আহমেদ, জসিম উদ্দিন, আবু তাহের, কোদালীয়া গ্রামে সোহেল রানা, ঢালুয়া ইউপির পোষাই গ্রামের সামছুল হক, মৌকরা ইউপির খাঁঠাচৌ গ্রামের ফখরুল ইসলাম ও বাংগড্ডা ইউপির ভেড়ি গ্রামের ইউছুফ আলী।

বুধবার (১৭-জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (০৯-জুন) স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শুক্রবারে তারদের রিপোর্ট পজিটিভ আসে।

এ পর্যন্ত ৮ শত ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত ৭ শত ৯২ জনের করোনা রিপোর্ট আসে । যার মধ্যে ৫১ জনের রিপোর্ট বাঁকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ৮৯ জনের করোনা সনাক্ত হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রিপোর্ট পজিটিভ শুনার পর পর থেকে তিনি হোম কোয়ারান্টাইন চলে যায়ন। এদিকে উপজেলার জনসাধারণের কথা চিন্তা করে থানার সকল কার্যক্রম চালু রয়েছে এবং মানুষকে সেবা দেয়ার জন্য ২৪ ঘন্টা পুলিশ নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net